ব্যবহারের শর্তাবলী (Terms & Conditions)
আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের সাধারণ নিয়মাবলী ও নির্দেশিকা
১. প্ল্যাটফর্মের সাধারণ ব্যবহার
রক্তদান প্ল্যাটফর্মটি একটি অলাভজনক ও মানবিক উদ্যোগ। এখানে রক্তদাতা এবং রক্তগ্রহীতাদের সরাসরি যোগাযোগের সুবিধার্থে এই প্ল্যাটফর্ম প্রদান করা হচ্ছে।
২. তথ্যের সঠিকতা ও আইনি দায়বদ্ধতা
আবেদনকারী বা ডোনার যদি ইচ্ছায় অথবা অনিচ্ছায় কোনো তথ্য ভুল অথবা মিথ্যা প্রদান করেন, তাহলে তা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার অধিকার রাখে।
৩. কোনো প্রকার আর্থিক লেনদেন নিষেধ
রক্তদান সম্পূর্ণ বিনামূল্যে এবং মানবিক সেবা। রক্তের বিনিময়ে কোনো প্রকার আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি অর্থের বিনিময়ে রক্ত আদান-প্রদান করতে চান, তবে তার অ্যাকাউন্ট বাতিল করা হবে।
৪. একাউন্ট স্থগিত বা বাতিল
যেকোনো নিয়ম লঙ্ঘন, ভুয়া তথ্য প্রদান বা প্ল্যাটফর্মের অপব্যবহারের কারণে কর্তৃপক্ষ পূর্ব কোনো বিজ্ঞপ্তি ছাড়াই যেকোনো অ্যাকাউন্ট স্থগিত বা স্থায়ীভাবে ডিলিট করার ক্ষমতা রাখে।